• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পল্টন থেকে দুই যুবকের দেহ উদ্ধার, পুলিশের ধারণা মদ্যপানে মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২১ জুন ২০২৪, ০০:১৮
অ+
অ-
পল্টন থেকে দুই যুবকের দেহ উদ্ধার, পুলিশের ধারণা মদ্যপানে মৃত্যু

রাজধানীর পল্টনের কালভার্ট রোডে রুপায়ন তাজ ভবনের ৬ষ্ঠ তলার একটি অফিসের কক্ষ থেকে ফরহাদ (২১) ও ইমন (২৩) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা মদ্যপানের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তাদের।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ জুন) রাত পৌনে দশটার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইমন ভোলার লালমোহন থানার চৌকিদার বাড়ি গ্রামের নুর ইসলাম পাটোয়ারীর ছেলে এবং ফরহাদ একই এলাকার চর কচ্ছপিয়া গ্রামের মো. জলিলের ছেলে। তারা দুজনেই মাতৃভূমি গ্রুপে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

সাবেক ভিসির অনিয়মে ‘অকাজের কাজি’ সুপার স্পেশালাইজড হাসপাতাল
আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে : মোমেন
সুইস ব্যাংক থেকে নজিরবিহীন গতিতে টাকা তুলে নিচ্ছেন বাংলাদেশিরা

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রাম কানাই সরকার। তিনি জানান, সংবাদ পেয়ে রূপায়ন তাজ টাওয়ারের ষষ্ঠ তলার মাতৃভূমি গ্রুপের অফিসে যাই। সেখানে অফিসের দরজা ভেঙে যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান— তারা আর বেঁচে নেই।

এসআই আরও জানান, মরদেহ দুটির পাশে কাচের বোতলে অ্যালকোহল জাতীয় পদার্থ আলামত হিসেবে উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি তারা হয়তোবা ওই নেশাজাতীয় পদার্থ খাওয়ায় এই ঘটনাটি ঘটেছে। নিহতরা দুজনেই মাতৃভূমি গ্রুপের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই রাম কানাই।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে মাতৃভূমি গ্রুপের উপদেষ্টা বাপ্পী সরদার জানান, নিহতরা দুজনেই গত এক মাস ধরে আমাদের অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন। গতকাল বিকেল থেকে তাদের কোনো খবর না পাওয়ায় স্বজনরা বিষয়টি আমাদের জানালে আমরা অফিসে গিয়ে পুলিশের সহায়তায় দরজা ভেঙে দেখি দুজন অচেতন অবস্থায় পড়ে আছে। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’