• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পাঁচ দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ জুন ২০২৪, ১১:২৮
অ+
অ-
পাঁচ দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে 

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ জুন) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ পূর্বাভাস দিয়েছেন। 

পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী বা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন

২১ জুন : কেমন থাকবে আজ দিনের আবহাওয়া
মিলেছে রোদের দেখা, সিলেটে কমছে বন্যার পানি
বুড়িতিস্তার বাঁধ ভেঙে লোকালয়ে পানি, দুর্ভোগে ৭ গ্রামের মানুষ

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মেহেরপুরে ১৬৩ মিলিমিটার। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জয়পুরহাটে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে যশোরে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (২২ জুন) যেমন থাকবে আবহাওয়া 

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী বা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

রোববার (২৩ জুন) যেমন থাকবে আবহাওয়া 

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী বা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এসআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বৃষ্টিআবহাওয়ার খবরআগামীকালের আবহাওয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

১৬ থেকে ২০ মার্চসারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস