• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ডিএনসিসির অভিযানে ৬০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে ১০ বিঘা ভূমি উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ জুন ২০২৪, ১৯:৩৪
অ+
অ-
ডিএনসিসির অভিযানে ৬০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে ১০ বিঘা ভূমি উদ্ধার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১০ বিঘা জমি উদ্ধার করেছে ডিএনসিসি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিং ও নবীনগর হাউজিং এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ও ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মাদ মাহে আলম উপস্থিত ছিলেন। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য কর্মকর্তা পিয়াল হাসান বলেন, আগামী তিন এ উচ্ছেদ কার্যক্রম চলবে। ইতোমধ্যে খালের যে অংশ ভরাট করা হয়েছিল সেটি খনন প্রক্রিয়া শুরু করেছে ডিএনসিসি। 

তিনি বলেন, উচ্ছেদ করা স্থাপনাসমূহের মধ্যে রয়েছে দোকান-পাট, রেস্টুরেন্ট, কাঠের মিল, রাজনৈতিক দলের অফিস ও একটি গবাদি পশুর বাণিজ্যিক ফার্মের স্থাপনা।উচ্ছেদ শেষে উন্মুক্ত নিলামে জব্দ করা মালামাল ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। 

বিজ্ঞাপন

এএসএস/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএনসিসিউচ্ছেদ অভিযান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু

মশা নিয়ন্ত্রণে শনিবার থেকে বিশেষ অভিযান শুরু করবে ডিএনসিসি

মশা নিয়ন্ত্রণে শনিবার থেকে বিশেষ অভিযান শুরু করবে ডিএনসিসি

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান