• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

স্পিকারের সঙ্গে ডেপুটি স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২ জুলাই ২০২৪, ০৭:৫৮
অ+
অ-
স্পিকারের সঙ্গে ডেপুটি স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। এসময় স্পিকারের সঙ্গে তিনি কুশলাদি বিনিময় করেন এবং স্পিকার তাকে স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হয়ে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

বিজ্ঞাপন

গত তিন দিন তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন ছিলেন। সোমবার (১ জুলাই) সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেন ও সংসদ ভবনের নিজ কার্যালয়ে দায়িত্ব পালন করেন। 

দ্রুততম সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা ও চিকিৎসাধীন সময়ে সার্বক্ষণিক তত্ত্বাবধান করায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানান ডেপুটি স্পিকার। এসময় ডেপুটি স্পিকারের চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে নিয়মিত খোঁজ রেখেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ও প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হাসপাতালে সাক্ষাৎ করেন এবং স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।

বিজ্ঞাপন

অসুস্থতার সময় আন্তরিকভাবে খোঁজ রাখায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ স্পিকারশিরীন শারমিন চৌধুরী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

ডেপুটি স্পিকারবস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী

ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী