• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৮ জুলাই ২০২৪, ০৫:৩০
অ+
অ-
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বিজ্ঞাপন

রোববার (৭ জুলাই) পুরান ঢাকার দয়াগঞ্জে ইস্কন মন্দির প্রাঙ্গণে আয়োজিত রথযাত্রা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য বলেন, আমাদের আত্মপরিচয়কে আমরা কখনোই ছোট করে দেখতে চাই না। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তারা কখনো নিজেদের সংখ্যালঘু হিসেবে পরিচয় দেবেন না। সেটা মনের মধ্যেও রাখবেন না। গর্বের সঙ্গে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান; আমরা সবাই এ দেশের নাগরিক। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করব ধর্ম, বর্ণ, নির্বিশেষে।

আরও পড়ুন

‘আ.লীগের প্রত্যেক কর্মী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে’
পুরান ঢাকায় সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা
‘বিএনপি জিয়া হত্যার বিচার কেন করেনি, জনগণ জানতে চায়’

বিজ্ঞাপন

সাঈদ খোকন বলেন, গ্রামে-গঞ্জে, বিভিন্ন শহরে ধর্মীয় উন্মাদনা যে নেই তা নয়। তারপরও আমি নিঃশঙ্ক চিত্তে বলতে পারি কোনো ঘটনায় প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না। আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করেন। এ দেশ আমাদের সবার। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা সবাই যদি এক ধারায় থাকি তাহলে সাম্প্রদায়িক শক্তিকে আমরা মোকাবিলা করতে পারব। এ মাটি আমাদের রক্ত দিয়ে অর্জন করেছি। রক্ত দিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা উন্নতি আমরা নিশ্চিত করব।

তিনি বলেন, প্রিয় নেত্রী ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছেন, যার সুফল আমরা সবাই পাচ্ছি। আমরা একটি স্মার্ট বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা ২০৪১ সনের মধ্যে একটা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যেখানে সাম্প্রদায়িকতার বিষবাষ্প থাকবে না। যেখানে বাংলার হিন্দু বাংলার মুসলমান বাংলার খ্রিষ্টান বাংলার বৌদ্ধ আমরা সবাই সুখে-শান্তিতে বসবাস করতে পারব। বিশ্বের বুকে একটি উন্নত বাংলাদেশ আমরা গড়ে তুলব। আজকের এ শুভক্ষণে এটাই হোক আমাদের প্রত্যাশা, আজকের শুভক্ষণে এটাই হোক আমাদের লক্ষ্য।

এএসএস/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাঈদ খোকনঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

সায়েদাবাদে নেই ঈদের ঘরমুখো যাত্রীর অতিরিক্ত চাপ

দীর্ঘ ছুটিসায়েদাবাদে নেই ঈদের ঘরমুখো যাত্রীর অতিরিক্ত চাপ

স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়