• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

এবার এক্সপ্রেসওয়েতে যানবাহন আটকে দিয়েছেন শিক্ষার্থীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ জুলাই ২০২৪, ১৩:৫২
অ+
অ-
এবার এক্সপ্রেসওয়েতে যানবাহন আটকে দিয়েছেন শিক্ষার্থীরা

রাজধানীর বিভিন্ন পয়েন্টের সড়কে অবস্থান নিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ফার্মগেট মোড়ে অবস্থান নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আটকে দিয়েছেন তারা। এতে করে এক্সপ্রেসওয়ে দিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে ফার্মগেটে অবস্থান নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে ফার্মগেট, বিজয় সরণি ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে তারা এক্সপ্রেসওয়েও বন্ধ করে দেন। যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় শত শত যাত্রীকে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিতে দেখা গেছে।

আরও পড়ুন

আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বললেন আপিল বিভাগ
আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান : আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, উভয় লেনে দীর্ঘ যানজট

এদিকে, শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের মধ্যেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন

এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এএসএস/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্র আন্দোলনঅবরোধঢাকার খবরঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধায় ভিজিএফের চাল না পেয়ে সড়ক অবরোধ

গাইবান্ধায় ভিজিএফের চাল না পেয়ে সড়ক অবরোধ

জামালপুরে তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

জামালপুরে তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

শেরপুরে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে দ্বন্দ্ব, ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ

শেরপুরে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে দ্বন্দ্ব, ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ