• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

৫৮৩ কোটি টাকায় এক কার্গো এলএনজি কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৪, ১৮:৩৬
অ+
অ-
৫৮৩ কোটি টাকায় এক কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সুইজারল্যান্ডের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব পাস হয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৫৮৩ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ৫২৮ টাকা। এর আগে গত ৩ জুলাই ৬০৯ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৮৯৭ টাকা দিয়ে এক কার্গো এলএনজি আমদানি ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর আওতায় ‘মাস্টার সেল অ্যান্ড পারসেজ এগ্রিমেন্ট’ স্বাক্ষরকারী প্রতিষ্ঠানসমূহের মধ্য হতে কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট হতে এক কার্গো এলএনজি আমদানির ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই এলএনজির ক্রয়মূল্য ৫৮৩ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ৫২৮ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। এর একক মূল্য ধরা হয়েছে ১২ দশমিক ৫৮ মার্কিন ডলার। যা পূর্বে ছিল ১৩ দশমিক ৫৫৮ মার্কিন ডলার। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান মের্সাস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড সুইজারল্যান্ড।

বিজ্ঞাপন

এমএম/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আমদানি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

শাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান

ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান

আয়কর নির্ধারণে অ্যাসাইকুডা সিস্টেমের তথ্য ব্যবহার বাধ্যতামূলক

আয়কর নির্ধারণে অ্যাসাইকুডা সিস্টেমের তথ্য ব্যবহার বাধ্যতামূলক

জ্বালানির মজুত শেষ হলে কী করবে বাংলাদেশ?

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধজ্বালানির মজুত শেষ হলে কী করবে বাংলাদেশ?