• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

‌‘আমার ছেলে তো রাজনীতি করত না, কেন গুলি করে মারল’

সৈয়দ আমানত আলী
সৈয়দ আমানত আলী
১৬ জুলাই ২০২৪, ২১:৫২
অ+
অ-
‌‘আমার ছেলে তো রাজনীতি করত না, কেন গুলি করে মারল’

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে শাহজাহান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টায় নিহতের মা আয়েশা বেগম ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে এসে তার ছেলেকে শনাক্ত করেন।

বিজ্ঞাপন

শাহজাহান পেশায় ব্যবসায়ী ছিলেন। নিউমার্কেট এলাকায় ফুটপাতের পাশে তার দোকান ছিল।

নিহতের মা আয়েশা বেগম বলেন, ‘আজ সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক ছাত্র আমাকে ফোন করে জানায় আপনার ছেলে গুলিতে আহত হয়ে পপুলার হাসপাতালে আছে। পরে আমরা পপুলার হাসপাতালে গিয়ে জানতে পারি তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আমরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে এসে আমার ছেলের মরদেহ শনাক্ত করি।’

আরও পড়ুন

কোটা আন্দোলনে সংঘর্ষ : ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে নিহত ৬
চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে নিহত ৩
কোটা আন্দোলন : ঢাকায় আরও একজনের মৃত্যু

বিজ্ঞাপন

তিনি আরও, ‘আমার ছেলে তো রাজনীতি করত না, সে তো ফুটপাতে পাপোশ বিক্রি করত। আমরা তো গরিব মানুষ। আমার ছেলেকে কেন এভাবে গুলি করে মেরে ফেলল? আমি আমার ছেলেকে ফেরত চাই। দুপুরে দোকানে আসার কথা বলে বাসা থেকে বের হয় সে। ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ছেলেকে গুলি করে মেরে ফেলে রাখা হয়েছে।  

dhakapost

নিহতের খালু মোসলেম বলেন, আমরা খবর পেলাম তার মোবাইলের মাধ্যমে শাহজাহান আহত অবস্থায় পপুলার হাসপাতালে আছে। আমাদের জরুরিভাবে হাসপাতালে আসতে বলা হয়। পরে আমরা দ্রুত পপুলার হাসপাতালে গিয়ে সেখানে তাকে পাওয়া যায়নি তারা জানাল ঢাকা মেডিকেলে নিয়ে আসছে। খুঁজতে এসে দেখি মর্গে তার মরদেহ পড়ে আছে।

তিনি আরও বলেন, দেড় বছর আগে সে বিয়ে করে শাহজাহান। তার একটি সন্তানও হয়েছিল কিন্তু সে মারা যায়। তার বাবা ইমান আলী তিনি অনেক আগেই মারা গেছেন। বর্তমানে তার মাকে নিয়ে কামরাঙ্গীরচর এলাকায় থাকে।

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনায় আরও এক যুবক নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সন্ধ্যার পর গুরুতর আহত অবস্থায় পপুলার হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে এক যুবককে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীতে ছাত্রলীগ পুলিশ ও কোটা বিরোধীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত হয়েছেন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুভ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনিকের অবস্থা আশঙ্কাজনক।

এসএএ/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্র আন্দোলনমৃত্যুরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন