• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

‘আমি মনে হয় আর বাঁচব না, মা’

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৩ আগস্ট ২০২৪, ০৯:৫১
অ+
অ-
‘আমি মনে হয় আর বাঁচব না, মা’

‘দাদা, আমি তো শেষ। পুলিশ আমাকে গুলি করেছে। আমি সাভার বাসস্ট্যান্ডে রাস্তার ওপর পড়ে রইছি। অনেক কাকুতিমিনতি করছি, আমার কোনো কথা শোনেনি। বলছি আমি গার্মেন্টসে চাকরি করি। তা-ও আমার কলার ধরে রাস্তায় টেনে এনে পেটে বন্দুক ঠেকায়ে গুলি করেছে দাদা।’

বিজ্ঞাপন

গত ২০ জুলাই ঢাকার সাভারে সহিংসতায় গুলিবিদ্ধ হওয়ার পর জ্ঞান হারানোর আগে বিকেল ৫টা ৫৫ মিনিটে মায়ের নম্বরে ফোন করেন পোশাক শ্রমিক শুভ শীল (২৪)। তার বড় ভাই সোহাগ শীল সেই ফোন রিসিভ করলে এভাবেই নিজের অবস্থার কথা জানান তিনি। 

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই ভোরে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন

বাসা-বাড়িতে তল্লাশি করছে না পুলিশ, উত্তরায় হতাহত নেই : ডিএমপি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ আজ

বিজ্ঞাপন

ঘটনার আগের দিন ধামরাইয়ে মামার বাসায় বেড়াতে গিয়েছিলেন শুভ। সেখান থেকে বাসায় ফেরার পথে সহিসংতার মধ্যে পড়ে যান। মৃত্যুর পর দেশের অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে যানবাহন না পেয়ে ঢাকাতেই সৎকার করা হয় শুভকে। ধারদেনা করে চিকিৎসার জন্য প্রায় তিন লাখ টাকা খরচ করলেও তাকে বাঁচানো যায়নি।

শুভর পরিবার জানায়, শুভ শীল আশুলিয়ার চক্রবর্তী এলাকার কেএসি ফ্যাশন লিমিটেডে সুইং অপারেটর পদে কর্মরত ছিলেন। বড় ভাই সোহাগ শীলও শুভর সঙ্গে ওই প্রতিষ্ঠানে কাটিং সেকশনে কর্মরত ছিলেন। ভাইয়ের সৎকারে পাঁচ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারিয়েছেন তিনি। 

শুভ ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের মুনুড়িয়া গ্রামের বিকাশ শীলের ছেলে। পরিবারের সঙ্গে আশুলিয়ার জিরানি বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। পরিবারের দুই ভাইয়ের মধ্যে শুভ ছোট। তার বাবা বিকাশ শীল জিরানি এলাকায় একটি সেলুনের দোকান চালান।

বিজ্ঞাপন

শুভর বড় ভাই সোহাগ শীল বলেন, ‘গুলিবিদ্ধ হওয়ার পর শুভ রাস্তায় পড়ে থাকা অবস্থায় মায়ের নম্বরে ফোন দেয়। তখনো শুভর জ্ঞান ছিল। মায়ের ফোন তখন আমার কাছে। আমি ফোন রিসিভ করলে শুভ জানায়, গণ্ডগোলের মধ্যে সাভার বাসস্ট্যান্ড এলাকায় আটকা পড়েছিল। এ সময় প্রাণ বাঁচাতে একটি মার্কেটে আশ্রয় নেয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মার্কেট থেকে বাইরে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলে এক পুলিশ সদস্য দেখে ফেলে। ওই পুলিশ কলার ধরে টেনে এনে রাস্তায় ফেলে শুভর পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করে। আমি তখন শুভকে বলি, যেভাবে পারিস আশপাশের লোকজনকে বলে হাসপাতালে যা, আমরা আসছি। এরপর শুভ জ্ঞান হারিয়ে ফেলে।’

শুভ শীলের মা পোশাককর্মী সাধনা শীল কাঁদতে কাঁদতে বলেন, ‘ঘটনার দিন ২০ জুলাই রাত ৮টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাই আমরা। গিয়ে দেখি আমার বাচ্চাটা বেডে পড়ে কাতরাচ্ছে। কাইন্দা কাইন্দা কয়, মা, আমি আর বাঁচব না। হাসপাতালের বেডে শুয়ে একটু জল চাইছিল বাচ্চাটা আমার কাছে। বলছিল, মা, আমাকে একটু জল দাও। খুব কষ্ট হচ্ছে মা আমার। শরীর অবশ হয়ে আসছে, আমি মনে হয় আর বাঁচব না, মা। শেষবার একটু জল দাও মা। আমি আমার বাচ্চাটার মুখে শেষবার এক ফোঁটা জলও দিতে পারিনি। ডাক্তারদের অনেক অনুরোধ করেছি। বোতল নিয়ে গেলেও ডাক্তাররা বলছিলেন অপারেশনের আগে জল দেওয়া যাবে না। সেই যে গেল অপারেশনের থিয়েটারে, আর আমার ছেলেটা ফিরল না!’

তিনি বলেন, ‘আমরা কোনো রাজনীতির মধ্যে নেই, আন্দোলনের মধ্যে নেই। কলার ধরে টেনে নিয়ে আমার ছেলেকে গুলি করেছে। আমি আমার বুকের মানিকের হত্যার বিচার চাই।’

এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু