• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

হুট করেই নেমে এলো শিক্ষার্থীরা, বিক্ষোভে বন্ধ হলো প্রগতি সরণি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩ আগস্ট ২০২৪, ১৩:৫৩
অ+
অ-
হুট করেই নেমে এলো শিক্ষার্থীরা, বিক্ষোভে বন্ধ হলো প্রগতি সরণি

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে আজ (শনিবার) বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিজ্ঞাপন

কর্মসূচিতে যোগ দিতে দলে দলে শিক্ষার্থীরা রাজধানীর প্রগতি সরণি এলাকার যমুনা ফিউচার পার্কের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে হুট করে তারা প্রধান সড়কে নেমে আসেন। তাদের উপস্থিতিতে বন্ধ হয়ে যায় প্রগতি সরণির যানচলাচল।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে এমন ঘটনা ঘটে। শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অন্যদিকে, বসুন্ধরা গেটের পাশে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে।

শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসার পর যমুনা ফিউচার পার্কের সামনে থেকে নতুন বাজার মোড় পর্যন্ত সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। কুড়িল বিশ্বরোডের দিক থেকে কোনো যানবাহন নদ্দা ও নতুন বাজারের দিকে যেতে পারছে না।  

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরায় অবস্থান নিয়েছে বিজিবি
‘অসহযোগ আন্দোলন’ সফল করতে যে নির্দেশনা দিলেন সমন্বয়ক আসিফ
যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ

জড়ো হওয়া শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল শুক্রবার সারাদেশে পালিত ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় ব্যাপক হতাহত হয়। ওই সব হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে সারাদেশে আমরা আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছি। এখানে আমরা শুধু শিক্ষার্থীরাই উপস্থিত আছি।

এএসএস/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্র আন্দোলনঢাকার খবরঢাকা ট্রাফিকরাজধানীর খবরআলোচিত খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১