• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

সিএমপিতে ৮ সহকারী কমিশনার পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ মে ২০২১, ০১:৩২
অ+
অ-
সিএমপিতে ৮ সহকারী কমিশনার পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আট সহকারী কমিশনার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়েছে।

বিজ্ঞাপন

সিএমপি সূত্রে জানা গেছে, এতে পুলিশ কমিশনারের স্টাফ অফিসার মো. মুজাহিদুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি হিসেবে বদলি করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার সদর মুকুর চাকমাকে সহকারী পুলিশ কমিশনার পাহাড়তলী করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার ডিবি-দক্ষিণ কামরুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার চকবাজার হিসেবে বদলি করা হয়েছে। আর সহকারী পুলিশ কমিশনার চকবাজার হিসেবে দায়িত্ব পালন করা মুহাম্মদ রাইসুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার দক্ষিণ ও পিআর পদে বদলি করা হয়েছে৷

একই আদেশে পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসেনকে সহকারী পুলিশ কমিশনার ডিবি-উত্তর করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন কাজী মো. তারেক আজিজকে সহকারী পুলিশ কমিশনার বন্দর করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার সরবরাহ মো. মাহমুদল হাসান মামুনকে সহকারী কমিশনার ডবলমুরিং করা হয়েছে। আর সহকারী কমিশনার ডিবি উত্তর মো. দেলোয়ার হোসেনকে পুলিশ কমিশনারের স্টাফ অফিসার করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

কেএম/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার