• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

গণভবনে ঢুকে যে যা পারছে নিয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট ২০২৪, ১৫:২৫
অ+
অ-
গণভবনে ঢুকে যে যা পারছে নিয়ে যাচ্ছে
ছবি : সংগৃহীত

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যাওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন হাজারো ছাত্রজনতা।

বিজ্ঞাপন

সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার পরে গণভবনে প্রবেশ করেন তারা। 

দেখা গেছে, গণভবন থেকে লুটপাট হচ্ছে নামীদামী জিনিসপত্র। সাধারণ মানুষ গণভবনে ঢুকে টেলিভিশন, ফুলের টব, বালতি, মাছ, মাংস নিয়ে বের হতে দেখা যায়।

এর আগে, বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

এদিকে, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

দুপুরে সেনা সদরদপ্তরে এ বৈঠক শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

জানা গেছে, বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলসহ অনেকে বৈঠকে অংশ নিয়েছেন।

এমএসআই/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গণভবনঢাকার খবরকোটা আন্দোলনছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১