• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আগুনে পুড়ে অঙ্গার মোহাম্মদপুর থানা, যা দেখা গেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট ২০২৪, ১৪:৩১
অ+
অ-
আগুনে পুড়ে অঙ্গার মোহাম্মদপুর থানা, যা দেখা গেল

শেখ হাসিনার পদত্যাগের পর দেশের অধিকাংশ সরকারি স্থাপনায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। বিশেষ করে বেশি হামলা চালানো হয় থানাগুলোতে। তাদের হাত থেকে রক্ষা পায়নি রাজধানীর মোহাম্মদপুর থানাও। এটিতে আগুন জ্বালিয়ে দেয় তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ আগস্ট) সরেজমিনে মোহাম্মদপুর থানায় গিয়ে দেখা যায়, বিক্ষুব্ধ জনতার আক্রোশে মোহাম্মদপুর থানা এখন শুধু একটি ধ্বংসস্তূপের নাম। ভবনটি ছাড়া এর কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই। পড়ে রয়েছে কেবল পোড়া কঙ্কাল!

dhakapost

থানার ভেতরে পুরোটাই অন্ধকার। তবে হালকা আলোতে দেখা যায়, সবকিছুই লন্ডভন্ড। ওসির রুম থেকে শুরু করে সবগুলো রুমে ভাঙচুর চালানো হয়েছে। ভেতরে থাকা সেসব ধ্বংসস্তূপ থেকে অনেকেই আবার নানান জিনিস সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। তারা পুলিশকে গালিগালাজ করতে করতে থানা থেকে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
পুড়ে গেছে প্রশ্ন, হচ্ছে না ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা
প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এমপি-মন্ত্রীরা, চাচ্ছেন দূতাবাসে আশ্রয়

বিজ্ঞাপন

এছাড়া থানার কম্পাউন্ডে থাকা অধিকাংশ গাড়ি পুড়িয়ে ছাই করিয়ে দেওয়া হয়েছে। আগুন থেকে কিছু কিছু গাড়ি রক্ষা পেলেও সেগুলো ভাঙচুরের হাত থেকে রেহাই পায়নি। উৎসুক জনতাকে সেসব গাড়ি থেকেও পার্টসপাতি খুলে নিতে দেখা যায়।

dhakapost

কেউ কেউ লুটপাট থামানোর চেষ্টা করলেও অধিকাংশই তা শুনছেন না। পুলিশ আর সরকারকে গালিগালাজ করতে করতে ইচ্ছামতো জিনিস নিয়ে যাচ্ছেন।

তবে থানার আশপাশে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।

বিজ্ঞাপন

ওএফএ/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হামলাছাত্র আন্দোলনকোটা আন্দোলনপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান