• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন এরদোগানপত্নী, যা লিখেছেন

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৯ আগস্ট ২০২৪, ১২:১১
অ+
অ-
ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন এরদোগানপত্নী, যা লিখেছেন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোগান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের পর সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে অভিনন্দন জানান তিনি।

আরও পড়ুন

ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে চীন
দেশের প্রথম আলেম উপদেষ্টা হয়ে যা বললেন খালিদ হোসেন
নবীন-প্রবীণে অন্তর্বর্তী সরকার, কার কী পরিচয়?

ইউনূসের সাফল্য কামনা করে এরদোগানপত্নী বলেন, আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চেয়ারম্যান হিসেবে মুহাম্মদ ইউনূসের নতুন পদে সাফল্য কামনা করছি। আমি বিশ্বাস করি বাংলাদেশে ড. ইউনূসের মূল্যবান সেবা সমাজের সব অংশকে আশা ও শান্তি দেবে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রতিম জনগণকে তাদের সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই।

এদিকে অভিনন্দন বার্তার শুরুতেই জাতিসংঘের উপদেষ্টা বোর্ডে ড. ইউনূসের অবদানের কথা উল্লেখ করেন অ্যামিন। তিনি ওই বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ড. ইউনূসকে ধন্যবাদ জানান।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন সদস্য। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেননি নতুন দায়িত্ব পাওয়া তিন উপদেষ্টা।

বিজ্ঞাপন

এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এরদোয়ানতুরস্কমুহাম্মদ ইউনূসঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

অমর একুশে বইমেলায় সাংবাদিক জহিরুল ইসলামের দুটি নতুন বই

অমর একুশে বইমেলায় সাংবাদিক জহিরুল ইসলামের দুটি নতুন বই

পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান

পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান

বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক

বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক