• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

তিন দিনের রিমান্ডে সাবেক এমপি লতিফ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৪, ১৩:৩২
অ+
অ-
তিন দিনের রিমান্ডে সাবেক এমপি লতিফ

চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নগরীর ডবলমুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৭ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন বলেন, ডবলমুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে এম এ লতিফকে আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাবেক সংসদ সদস্য এম এ লতিফ গ্রেপ্তার
স্বরাষ্ট্র থেকে সরানোর প্রতিক্রিয়ায় যা বললেন সাখাওয়াত

শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট নিউ মার্কেট থেকে বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশ থেকে যাওয়া পথে ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া ছোট মসজিদের সামনে এম এ লতিফের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে বাদী ও তার সঙ্গীদের মারধর, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আহত করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় এরশাদ গত শুক্রবার (১৬ আগস্ট) ডবলমুরিং থানায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় এম এ লতিফ গুলি করার হুকুম দেন বলে অভিযোগ করা হয়।

লতিফ নৌকা প্রতীকে গত চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চিটাগং চেম্বার অব কমার্সের সভাপতি ছিলেন।

আরএমএন/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগরিমান্ডপুলিশআদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ