• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শেখ হাসিনার ৫০০ কোটি ডলার আত্মসাতের ঘটনা প্রত্যাখ্যান রোসাটমের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৪, ১৫:১৭
অ+
অ-
শেখ হাসিনার ৫০০ কোটি ডলার আত্মসাতের ঘটনা প্রত্যাখ্যান রোসাটমের

সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০০ কোটি ডলার আত্মসাতের খবর প্রকাশিত হয়। এই বিপুল পরিমাণ টাকা আত্মসাতের সহযোগী হিসেবে উঠে আসে রাশিয়ান রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের নাম। তবে, টাকা আত্মসাতের এই ঘটনা প্রত্যাখ্যান করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

সোমবার (১৯ আগস্ট) এ বিষয়ে গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়েছে রোসাটম। সেখানে বলা হয়েছে, গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত/ প্রচারিত উসকানিমূলক সংবাদ প্রত্যাখ্যান করছে রোসাটম।

আরও পড়ুন

এক রূপপুরেই আত্মসাৎ ৫৯ হাজার কোটি টাকা!
চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

এতে বলা হয়, রোসাটম তার সব প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে। রোসাটম তার নিজস্ব সুনাম ও স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতেও প্রস্তুত।

বিজ্ঞাপন

আরও উল্লেখ করা হয়, আমরা গণমাধ্যমে প্রকাশিত/প্রচারিত অসত্য তথ্যগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসেবে বিবেচনা করছি। এই প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে।

ওএফএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেখ হাসিনারূপপুর বিদ্যুৎ প্রকল্প

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে অনিয়মশেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

মোমেন কমিশনেরও আকস্মিক পতন, ইতিহাসের পুনরাবৃত্তি!

মোমেন কমিশনেরও আকস্মিক পতন, ইতিহাসের পুনরাবৃত্তি!

হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা