• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

১২ সিটি কর্পোরেশনে প্রশাসক পদে দায়িত্ব পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৪, ১৬:১০
অ+
অ-
১২ সিটি কর্পোরেশনে প্রশাসক পদে দায়িত্ব পেলেন যারা

পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণের পর এসব পদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। 

বিজ্ঞাপন

রোববার ও সোমবার (১৮ ও ১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশের ৩৩০ পৌরসভায় প্রশাসক পদে কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এই পদগুলোতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার (ভূমি) পদের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

১২ সিটির মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ
৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ
৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ

বিজ্ঞাপন

এছাড়া, ৪৯৫টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্ব স্ব উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

এদিকে, আটটি বিভাগীয় জেলায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারদের (সার্বিক) জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি ৫৩ জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা (ডিসি) জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মহ. শের আলীকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, খুলনার বিভাগীয় কমিশনারকে খুলনা সিটি কর্পোরেশন, রাজশাহী বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেট বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি কর্পোরেশন, বরিশাল বিভাগীয় কমিশনারকে বরিশাল সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মহাপরিচালককে (অতিরিক্ত সচিব) কুমিল্লা সিটি কর্পোরেশন, রংপুর বিভাগীয় কমিশনারকে রংপুর সিটি কর্পোরেশন, গাজীপুর বিভাগীয় কমিশনারকে গাজীপুর সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এসএইচআর/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনস্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়রংপুর সিটি কর্পোরেশনময়মনসিংহ সিটি কর্পোরেশনগাজীপুর সিটি কর্পোরেশননারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকুমিল্লা সিটি কর্পোরেশনসিলেট সিটি কর্পোরেশনরাজশাহী সিটি কর্পোরেশনঢাকা উত্তর সিটি কর্পোরেশনঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনখুলনা সিটি কর্পোরেশনবরিশাল সিটি কর্পোরেশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

স্থানীয় সরকার ইনস্টিটিউট ও সমবায় অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

স্থানীয় সরকার ইনস্টিটিউট ও সমবায় অধিদপ্তরে নতুন ডিজি নিয়োগ

আরও ৫ সিটির নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

আরও ৫ সিটির নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, জরিমানা