• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

রানা প্লাজা ও তাজরীনে দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৪, ১৩:৩৯
অ+
অ-
রানা প্লাজা ও তাজরীনে দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

সাভারের রানা প্লাজা ও তাজরীন ফ্যাশন লিমিটেড দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাস্তব চিত্র তুলে আনতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ আগস্ট) ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, এ কমিটিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ শ্রমিক নেতাদের একজন থাকতে পারবেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষতিগ্রস্ত ও নিহতদের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা কতটুকু বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবে তারা সহায়তা পেয়েছেন কি পাননি, সে বিষয়ে তদন্ত করার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করব। এই তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বাস্তব চিত্র তুলে ধরা হবে। আমি চাই ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে এই তদন্ত কমিটিতে একজন প্রতিনিধি থাকবেন। তিনি নিশ্চিত করবেন বাস্তব চিত্রটি উঠে আসছে কিনা।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, আমি নিজেও দেখেছি প্রধানমন্ত্রীর তহবিল থেকে মাত্র ১৯ থেকে ২২ কোটি টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছে। ওই সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে সরকার কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। 

এমএম/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আসিফ মাহমুদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে : আসিফ মাহমুদ

ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে : আসিফ মাহমুদ

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে : আসিফ মাহমুদ

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে : আসিফ মাহমুদ

পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ

পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ