• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সর্বোচ্চ গুরুত্ব সহকারে নাগরিক সেবাদান অব্যাহত রাখা হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ আগস্ট ২০২৪, ১৭:৩০
অ+
অ-
সর্বোচ্চ গুরুত্ব সহকারে নাগরিক সেবাদান অব্যাহত রাখা হবে

সর্বোচ্চ গুরুত্ব সহকারে নাগরিক সেবাদান কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক ড. মহঃ শের আলী।

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) নগর ভবনের বুড়িগঙ্গা হলে নিয়োগ পরবর্তী প্রথম কর্মদিবসে করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের সাথে দাপ্তরিক কার্যক্রম সুচারুভাবে পরিচালনা সংক্রান্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। 

শের আলী বলেন, আপনারা জানেন যে, একটা বিশেষ প্রেক্ষাপটে সরকার আমাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়েছেন। সে প্রেক্ষিতে আজ সহকর্মীদের সাথে মতবিনিময় করেছি। তাদের কাছ থেকে করপোরেশনের বর্তমান কাজে কোনো চ্যালেঞ্জ আছে কি না, সে বিষয়ে অবহিত হয়েছি এবং সেগুলো, বিশেষ করে নাগরিক সেবা আরও সুন্দরভাবে, আরও দক্ষতার সাথে জনগণকে প্রদানের দিকনির্দেশনা প্রদান করেছি। সর্বোচ্চ গুরুত্ব সহকারে অব্যাহতভাবে সেসব সেবা প্রদান করতে পারবো বলে আমরা আশা করছি। 

আরও পড়ুন

নতুন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান
বন্ধ থাকা পাটকল-চিনিকল চালুর দাবি
শাজাহান খানসহ সাবেক ৫ মন্ত্রী-এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে সেবাগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া হয়, সেগুলো অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। কাউন্সিলরদের মাধ্যমে যে সেবাগুলো দেওয়া হয় সে বিষয়গুলোর কী হবে এবং কাউন্সিলরের অবস্থানের বিষয়ে সরকার কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে। কাউন্সিলরদের যে অফিসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সে অফিসগুলোর বিষয়ে আমরা নজর দিচ্ছি, যাতে করে সেবাগুলো আমরা আরও সুন্দরভাবে দিতে পারি। আমরা আশা করছি, সাম্প্রতিক সময়ের কোনো বিষয়ই নাগরিক সেবাদান কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে না। আমরা সামনের দিকে এগিয়ে যাবো, ইনশাআল্লাহ।

এএসএস/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএসসিসিঅন্তর্বর্তীকালীন সরকারঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

মুক্তিযোদ্ধাদের সম্মান-অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক

মুক্তিযোদ্ধাদের সম্মান-অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক