• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৪, ১৫:৪৭
অ+
অ-
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞাপন

রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে তার অফিসকক্ষে এ সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে। যদিও নানা শ্রেণিপেশার মানুষের বিভিন্ন দাবি-দাওয়া ও ইস্যুভিত্তিক আন্দোলনের কারণে তা কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন। আশা করি দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বন্যায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়ের ১০ সিদ্ধান্ত
দুর্নীতিবাজদের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না : কৃষি উপদেষ্টা
বিজিবি হাসপাতালে আহতদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে

বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের ব্যাপারে রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করলে তিনি বলেন, শিগগিরই অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে অভিযান পরিচালনা করা হবে। উপদেষ্টা এসময় বিগত সরকারের আমলে কিছু লাইসেন্স করা অস্ত্রের অবৈধ ও অপব্যবহারের কথা উল্লেখ করেন এবং সে বিষয়েও পদক্ষেপ গ্রহণের কথা জানান।

রাষ্ট্রদূত পুলিশ সংস্কারে বর্তমান সরকারের পদক্ষেপের বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চান। তিনি বলেন, পুলিশদের বিশ্রামকালীন সময় কম থাকার কারণে অনেক চাপের মুখে তাদের দায়িত্ব পালন করতে হয়।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূতের সঙ্গে একমত প্রকাশ করে উপদেষ্টা বলেন, আমরা পুলিশ সংস্কারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা পুলিশ বাহিনী ছাড়াও পর্যায়ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য বাহিনীর সংস্কারে উদ্যোগ নিচ্ছি।

এমএম/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাহাঙ্গীর আলম চৌধুরীস্বরাষ্ট্র মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাবে বাড়ছে মৃত্যুবছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

‘কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয়’

‘কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয়’

সাবেক উপ-পুলিশ কমিশনার কোহিনূরের বরখাস্তের আদেশ প্রত্যাহার

সাবেক উপ-পুলিশ কমিশনার কোহিনূরের বরখাস্তের আদেশ প্রত্যাহার

সরানো হলো নৌ পুলিশের প্রধানসহ পাঁচ কর্মকর্তাকে

সরানো হলো নৌ পুলিশের প্রধানসহ পাঁচ কর্মকর্তাকে