• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

সাবেক এমপি ফজলে করিম ও তার ছেলে ফারাজ করিমের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৪, ১৩:৩৯
অ+
অ-
সাবেক এমপি ফজলে করিম ও তার ছেলে ফারাজ করিমের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিম চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের দলইনগর-নোয়াজিশপুর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন বাদী হয়ে রাউজান থানায় মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

ফজলে করিম চৌধুরী রাউজানের পাঁচবারের সংসদ সদস্য। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। তার ছেলে ফারাজ করিম চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সদস্য।

মামলায় রাউজান পৌরসভার সাবেক মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী, গহিরা ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আবসার, পৌরসভার কাউন্সিলর কাজী মো. ইকবাল, বশির উদ্দিন খান, পৌরসভা শাখা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহাজান ইকবালসহ মোট ৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলায় ২৫ জনকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে আসামি করা হয়।

আরও পড়ুন

সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব আমাদের নিতে হবে : জামায়াত
চট্টগ্রামে বন্যায় ৩ উপজেলায় নিহত ৫
আন্দোলনের সময় থানায় হামলা-আগুন, মামলায় আসামি ৪০ হাজার

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ৩০ এপ্রিল ফজলে করিমের নির্দেশে আসামিরা আধ্যাত্মিক ও তরিকতভিত্তিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির পাকা একতলা ভবনের কার্যালয় গুঁড়িয়ে দেন এবং কমিটির সদস্যদের হত্যার চেষ্টা করেন। এসময় কার্যালয় থেকে নগদ ৬ লাখ টাকাসহ সব সরঞ্জাম লুট করা হয়েছে। এ ঘটনার পর থেকে সংগঠনটির সদস্যদের এলাকায় থাকতে দেওয়া হয়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মামলাটির তদন্ত শুরু হয়েছে। এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরমামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ