• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
সচিবালয়ে আনসার-ছাত্র সংঘর্ষ

ঢামেকে ভর্তি আছেন ৫ জন, ২ জনের অবস্থা আশঙ্কাজনক : পরিচালক

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৪, ১৩:৪৬
অ+
অ-
ঢামেকে ভর্তি আছেন ৫ জন, ২ জনের অবস্থা আশঙ্কাজনক : পরিচালক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সচিবালয়ে আনসার ও ছাত্রদের মধ্যে সংঘর্ষে আমাদের এখানে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে ভর্তি দেওয়া হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনিক ব্লকে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আরও পড়ুন

সচিবালয়ে আনসার ও ছাত্র-জনতার সংঘর্ষে আহত অন্তত ৪০
সচিবালয় ও ড. ইউনূসের বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
শিক্ষার্থীদের দখলে সচিবালয় এলাকা, স্লোগানে উত্তাল

ঢামেক পরিচালক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মেডিকেলে প্রায় দুই হাজার জনের মতো চিকিৎসা সেবা নিয়েছেন। তাদের মধ্য থেকে ৮০০ জনকে ভর্তি দেওয়া হয়েছিল। বর্তমানে হাসপাতালে গুলিবিদ্ধ আহতসহ ১০০ জন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া আইসিইউতে ৯ জন রয়েছেন।

বিজ্ঞাপন

মো. আসাদুজ্জামান বলেন, আইসিইউতে যারা রয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন আমাদের তরফ থেকে তাদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। অনেক ওষুধ সরকারিভাবে সাপ্লাই হয় না, সেগুলো আমরা তাদের দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করেছি।

তিনি বলেন, হাসপাতালে তারা যেন সর্বোচ্চ চিকিৎসা সেবা পায়, সেজন্য তাদের জন্য ডেডিকেটেড ওয়ার্ড করা হয়েছে।

পরিচালক সবার উদ্দেশে বলেন, আপনারা হাসপাতালের ভেতরে অযথা ভিড় করবেন না এবং রোগীদের সঙ্গে একজন অ্যাটেনডেন্ট থাকবেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, আমাদের আপনারা সহযোগিতা করবেন।

বিজ্ঞাপন

এসএএ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমসিসংঘর্ষসচিবালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু