• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

আনসার সদস্যদের ছাড়াই চলছে চট্টগ্রাম বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৪, ১৮:৫৬
অ+
অ-
আনসার সদস্যদের ছাড়াই চলছে চট্টগ্রাম বিমানবন্দর

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন আনসার সদস্যরা। এ কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যরা কর্মস্থলে আসছেন না। যদিও এর প্রভাব পড়েনি বিমানবন্দরের কার্যক্রমে। বন্দরের নিজস্ব লোকরাই অতিরিক্ত দায়িত্ব পালন করে কার্যক্রম স্বাভাবিক রেখেছেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, গত ২২ আগস্ট থেকে আন্দোলনের রয়েছেন আনসার সদস্যরা। এরপর থেকে তারা আর কর্মস্থলে আসেননি। এমতাবস্থায় বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তা শাখার কমকর্তা-কর্মচারীদের (এভসেক) রিশিডিউলিংয়ের মাধ্যমে এবং কোনো কোনো ক্ষেত্রে ডাবল শিফটের মাধ্যমে অতিরিক্ত দায়িত্ব পালন করানোর মাধ্যমে অপারেশন কার্যক্রম সচল রাখা হয়েছে। 

dhakapost

তিনি আরও জানান, ল্যান্ডসাইড, এপ্রোন এরিয়া ও প্যারিমিটার এলাকায় নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের। তাদের সঙ্গে রয়েছেন ৭৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্য এবং আর্মড পুলিশের সদস্যরা।

এমআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরশাহ আমানত বিমানবন্দর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী