• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

ঘুষ নেওয়ার পুরনো ভিডিও ভাইরালের পর বরখাস্ত চসিকের হিসাবরক্ষক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৪, ২০:৫৪
অ+
অ-
ঘুষ নেওয়ার পুরনো ভিডিও ভাইরালের পর বরখাস্ত চসিকের হিসাবরক্ষক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) হিসাবরক্ষক মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এ আদেশ দেওয়া হয়। 

বিজ্ঞাপন

একই সঙ্গে মাসুদুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনকে আহ্বায়ক, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যাকে সদস্য এবং জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদকে সদস্য সচিব করা হয়েছে। 

এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে বিষয়টি তদন্ত করে চসিক সচিব বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সম্প্রতি চসিকের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের ঘুষ গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়। যদিও ভিডিওটি কয়েক বছর আগের বলে ধারণা সংস্থাটির কর্মকর্তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ঠিকাদারকে বিলের চেক বুঝিয়ে দিচ্ছেন মাসুদুল ইসলাম। সামনের জন চেক নিতেই দুটা ৫০০ টাকা নোট মাসুদুলের হাতে তুলে দিলেন। দ্রুত ওই টাকা প্যান্টের পকেটে ঢোকান মাসুদুল। পাশের আরেকজন ঠিকাদারও চেক নিতেই ঘুষের টাকা বুঝিয়ে দিলেন। সেটিও কোনো রাখঢাক না করেই প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলেন মাসুদুল। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারে ফের দপ্তর পুনর্বণ্টন
সব সরকারই দুর্নীতির সাথে আপস করেছে : স্বাস্থ্য সচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চসিকের কয়েকজন কর্মকর্তা জানান, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে উত্তম নামের একজন অফিস সহায়ক রয়েছেন। তিনি ওই দপ্তর থেকে অন্তত দুই বছর আগে বদলি হয়েছেন। এ কারণে ধারণা করা হচ্ছে ভিডিওটি কয়েক বছর আগের।

এমআর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরচট্টগ্রাম সিটি কর্পোরেশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার