• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

এস আলম গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করলো জ্বালানি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট ২০২৪, ১৯:০৬
অ+
অ-
এস আলম গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করলো জ্বালানি মন্ত্রণালয়

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ও এস আলম গ্রুপের মধ্যে চুক্তি হওয়া ইনস্টলেশন অব ইআরএল ইউনিট-২ এর বাস্তবায়ন বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, বিপিসির আওতাধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ‘ইনস্টলেশন অব ইআরএল ইউনিট-২’ শীর্ষক প্রকল্পটি বিপিসি/ইআরএল এবং এস আলম গ্রুপের মধ্যে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগী চুক্তির আওতায় বাস্তবয়ন প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একইসঙ্গে প্রকল্পটির ডিপিপি বৈদেশিক মুদ্রার হালনাগাদ রেট অনুযায়ী প্রাক্কলন এবং সমস্ত ক্রয় পরিকল্পনা পিপিআর-২০০৮ অনুযায়ী প্রণয়নপূর্বক পরিকল্পনা কমিশনে পুনর্গঠিত ডিপিপি পাঠানোর জন্য বিপিসিতে পত্র প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

এর আগে এস আলম গ্রু‌পের জ‌মি ও সম্পদ না কেনার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের ‌গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, এস আলম গ্রু‌প ও তা‌দের স্বার্থসং‌শ্লিষ্ট ব‌্যক্তি এবং প্রতিষ্ঠা‌নের সব ব‌্যাং‌কের লেন‌দেন, ঋণ, এল‌সি স্থগিত ক‌রে‌ছে কেন্দ্রীয় ব‌্যাংক। এখন প্রতিষ্ঠান‌টি না‌মে-বেনা‌মে থাকা বি‌ভিন্ন জ‌মি-সম্পদ বি‌ক্রি করার চেষ্টা কর‌ছে। এগু‌লো ঠেকা‌তে আইনি প্রক্রিয়া দরকার। তাই রাষ্ট্রীয় স্বা‌র্থে এ মুহূ‌র্তে এস আলম গ্রু‌পের জ‌মি ও সম্পদ না কেনার পরামর্শ দিচ্ছি।

ওএফএ/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশ

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান