• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পররাষ্ট্র স‌চি‌ব মোমেনের চু‌ক্তিভিত্তিক নিয়োগ বা‌তিলের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫০
অ+
অ-
পররাষ্ট্র স‌চি‌ব মোমেনের চু‌ক্তিভিত্তিক নিয়োগ বা‌তিলের সিদ্ধান্ত

পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মে‌নের চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিজ্ঞাপন

রোববার (১ সে‌প্টেম্বর) সন্ধ‌্যায় পররাষ্ট্র বিষয়ক উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন ঢাকা পোস্ট‌কে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। তিনি জানান, পররাষ্ট্র স‌চিবের চু‌ক্তি বা‌তিল করার সিদ্ধান্ত হ‌য়ে‌ছে।

চু‌ক্তি বা‌তিল নি‌য়ে কো‌নো প্রজ্ঞাপন হয়েছে কি না বা নতুন পররাষ্ট্র স‌চি‌বের দা‌য়িত্ব কা‌কে দেওয়া হ‌চ্ছে- এমন প্রশ্নের জবাবে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, আগামীকাল সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হ‌বে।

রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বিদায়ী পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন / ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন

মাসুদ বিন মোমেন ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে যোগদান করেন। ২০২২ সা‌লের ন‌ভেম্ব‌রে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর বাড়ানো হয়। সে অনুযায়ী চল‌তি বছ‌রের ডি‌সেম্ব‌রের শুরু‌তে চু‌ক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ত‌বে, শেখ হা‌সিনা সরকা‌রের ক্ষমতাচু‌ত্যির পর ড. মুহাস্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকা‌র গঠ‌নের পর সব ধরনের চু‌ক্তিভি‌ত্তিক নি‌য়োগ বা‌তি‌লের নী‌তিগত সিদ্ধান্ত হয়।

মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনে কূটনীতিক হিসেবে তিনি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৫ সাল থেকে তিনি জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ছিলেন।

এর আগে, তিনি জাপান ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

এনআই/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের