• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

হতাহতদের চিকিৎসার বিষয়ে কাজ করতে আগ্রহী আমেরিকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৫
অ+
অ-
হতাহতদের চিকিৎসার বিষয়ে কাজ করতে আগ্রহী আমেরিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের চিকিৎসাসেবা নিয়ে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাভেফ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে এ আগ্রহ ব্যক্ত করেন তিনি।

হেলেন লাভেফ বলেন, যুক্তরাষ্ট্র আহতদের চিকিৎসা, রিহ্যাবিলিটেশন, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে আগ্রহী। এছাড়া, ইউএসএইড ডেঙ্গুর প্রকোপ রোধ করতে এবং প্রান্তিক পর্যায়ে জনস্বাস্থ্যের উন্নতিতেও কাজ করতে ইচ্ছুক।

এ সময় তিনি মার্কিন সরকারি সংস্থা সিডিসির বাংলাদেশে সীসা এবং আর্সেনিক দূষণ রোধ, মহামামির সময় জরুরি প্রস্তুতি এবং জনস্বাস্থ্যের বিষয়ে তাদের কাজ সম্পর্কে স্বাস্থ্য উপদেষ্টাকে অবহিত করেন।

বিজ্ঞাপন

এর আগে, বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশনের ব্যাপারে মার্কিন সরকারের সহযোগিতা কামনা করেন। পরে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের কাজ প্রসঙ্গে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবহিত করা হয়। হেলেন লাভেফ প্রয়োজনে সব ধরনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মো. মামুনুর রশীদ, ইউএসএইড বাংলাদেশের ডেপুটি মিশন ডিরেক্টর ক্যারি রাসমুসেন, মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কর্মকর্তা জেমস গার্ডিনার, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের কান্ট্রি ডিরেক্টর নেলি কেডোস ড্যানিয়েল উপস্থিত ছিলেন।

টিআই/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নূরজাহান বেগমস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়আমেরিকাছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহুরে খাবারে লুকানো বিষ, বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগ ঝুঁকি

শহুরে খাবারে লুকানো বিষ, বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগ ঝুঁকি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস