• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আন্দোলনকারী শনাক্তে কাপড় খুলে চেক করা হয় পঙ্গু হাসপাতালে!

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৩
অ+
অ-
আন্দোলনকারী শনাক্তে কাপড় খুলে চেক করা হয় পঙ্গু হাসপাতালে!

গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে তার আগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চলে অমানবিক নির্যাতন। 

বিজ্ঞাপন

গত ১৮ জুলাই সায়েন্সল্যাবে আহত হন ঢাকা কলেজ থেকে অনার্স-মাস্টার্স পাস করা আহমেদ জীবন। বেসরকারি টিভি স্টেশন চ্যানেল টোয়েন্টিফোরে প্রকাশিত এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে আহত হওয়ার পর কিভাবে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নিতে গিয়ে কোন পরিস্থিতিতে তিনি পড়েছিলেন। 

ওই প্রতিবেদনে দেখানো হয়েছে মেরুদণ্ডে আঘাত পাওয়া আহমেদ জীবনের জীবন কাটছে এখন বিছানায় শুয়ে। এভাবে আরও সাত মাস কাটাতে হবে তাকে। তারপরও স্বাভাবিক জীবনে ফিরবেন কি না তা নিয়ে আশঙ্কা রয়েছে।  

আহমেদ জীবন বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝে কিছু জুনিয়র যারা ছিল... তাদের সেভ করতে গিয়ে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে পুলিশ-ছাত্রলীগ- যুবলীগ লাথি মারতে থাকে। মাথা সেভ করতে গেলে তখন আমার পিঠে অনেক জোড়ে আঘাত করা হয়। এমআরআই রিপোর্টে বুঝতে পারি মেরুদণ্ডের একটি হাড় ভেঙে গেছে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশে বন্যার্তদের জন্য ৪০ লাখ ডলার বরাদ্দ ঘোষণা জাতিসংঘের
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ওয়াসার ২৫শ আউটসোর্সিং কর্মীকে স্থায়ী করতে চিঠি

১৮ জুলাই আহত হওয়ার পর পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছিলেন জীবন। সেখানে গ্রেপ্তার এড়াতে গোপন রাখতে হয় আহত হওয়ার কারণ। তিনি বলেন, ওখানে বলেছি বাসায় লাইট ছিল না, সিঁড়ি দিয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে পড়ে গিয়েছি। ওখান থেকে যখন বের হবো তখন তারা আমাকে বের হতেও দিতে চাচ্ছিল না। কোথায় আহত হয়েছি, কেন আহত হয়েছি।

তিনি আরও বলেন, আমার কাপড় খুলে চেক করা হয় শরীরে কোথাও গুরুতর আঘাত আছে কি না... পুলিশের আঘাতের চিহ্ন আছে কি না। গুলিবিদ্ধ কি না। এরকম হলে তারা আমাকে রিলিজ দেবে না প্রশাসনের অনুমতি ছাড়া। 

বিজ্ঞাপন

এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্র আন্দোলনঢাকার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১