• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

লালদিঘী ময়দানে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৩
অ+
অ-
লালদিঘী ময়দানে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে মতবিনিময় সভায় আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।

বিজ্ঞাপন

লালদিঘী মাঠ এলাকায় দেখা যায়, দুপুরের পর থেকে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। এ সময় কারও কারও হাতে জাতীয় পতাকা দেখা যায়। সভাকে কেন্দ্র করে পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।

আরও পড়ুন

ক্ষমতাচ্যুতরা চুপচাপ বসে থাকবে না : ড. ইউনূস
শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে : তাজুল ইসলাম

শিক্ষার্থীদের সভাস্থলে এক অন্যের সঙ্গে স্মৃতিচারণ ও গল্প করে সময় কাটাতে দেখা যায়। কেউ কেউ জুলাই-আগস্টের সেই উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করছেন। তারা ওই সময় পুলিশ ও ছাত্রলীগের বাধা উপেক্ষা করে কীভাবে মাঠে থেকেছেন, সেটি নিয়ে আলোচনা করছেন।

বিজ্ঞাপন

সভায় আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রিদুয়ান বলেন, স্বৈরাচার পতনের একদিন আগে অর্থাৎ ৪ আগস্টও লালদিঘী এলাকায় আন্দোলন করেছি। ওইদিন ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের ওপর আক্রমণ করে। সেদিনের ভয়াবহতা আসলে অন্যরকম ছিল। তাদের অস্ত্রের মুখে আমাদের নিরস্ত্র সহপাঠীরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল। 

এর আগে গতকাল (শনিবার) গণমাধ্যমকর্মীদের কাছে একটি বার্তা পাঠায় সমন্বয়করা। এতে উল্লেখ করা হয়, গণঅভ্যুত্থানের প্রেরণায় দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করা হচ্ছে। 

এমআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী