• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কাফরুলে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিশু নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৮
অ+
অ-
কাফরুলে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিশু নিহত

রাজধানীর কাফরুল ইব্রাহিমপুর ঈদগা রোড এলাকায় রাস্তায় খেলার সময় একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মিরা সরকার নামে দেড় বয়সী এক শিশু নিহত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলের দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নয়ন বলেন, আমি একটি পোশাক কারখানায় কাজ করি। বিকেলের দিকে বাসার সামনে খেলছিল আমার মেয়ে। এক পর্যায়ে সে রাস্তায় চলে যায়। ওই সময় একটি ব্যাটারিচালিত রিকশা দ্রুত গতিতে যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার বামনাছড়া গ্রামে। বর্তমানে ইব্রাহিমপুর ঈদকা রোড এলাকায় ভাড়া বাসায় থাকি। আমার একটা মাত্রই সন্তান ছিল।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/এসকেডি 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনারাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর