• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

দুপুরে সন্তানের জন্ম দিয়ে রাতে ডেঙ্গুতে মারা গেলেন মা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৯
অ+
অ-
দুপুরে সন্তানের জন্ম দিয়ে রাতে ডেঙ্গুতে মারা গেলেন মা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সন্তানসম্ভবা শান্তা সূত্রধর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৭ সেপ্টেম্বর। শান্তা ডেঙ্গু আক্রান্ত হওয়ায় চিকিৎসক এবং স্বজনরা ছিলেন দুশ্চিন্তার মধ্যে।

বিজ্ঞাপন

গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) সেখানে তার অস্ত্রোপচার হয়। বেলা ২টার দিকে শান্তা সন্তানের জন্ম দেন। এর পরই তাকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানেই রাত ১০টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, ডেঙ্গুতে মারা যাওয়া শান্তা নগরের লাভ লেন এলাকার বাসিন্দা ছিলেন।

জানা গেছে, শান্তার নবজাতক কন্যাটি এখন সুস্থ আছে। তবে বুকের দুধের জন্য কান্নাকাটি করছে। মায়ের অনুপস্থিতিতে এই সন্তানকে কীভাবে বড় করবেন, তা নিয়ে চিন্তিত স্বজনরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, শনাক্ত ৫০০ ছাড়িয়েছে
‘মেয়েকে কাছে পেয়ে গুলিবিদ্ধ হওয়ার কষ্ট ভুলে গেছি’
চোখে আলো না ফিরলে কী হবে? থমকে গেছে জসিমের জীবন

পরিবারের সদস্যরা জানান, মেয়ে হওয়ায় খুশি ছিলেন শান্তা। প্রথম বাবা হওয়ার আনন্দে ভাইকে মিষ্টি নিয়ে আসতে বলেন শান্তার স্বামী সাগর দাশ।

সাগরের মামাতো ভাই আকাশ দে বলেন, ‘বাচ্চা হওয়ার পর আমাকে ফোন করে দাদা মিষ্টি নিয়ে যেতে বলেন। পরে আমি হাসপাতালে গিয়ে বউদির সঙ্গে কথা বলি। তিনি তখন ওয়ার্ডে ছিলেন। তখনো কথা বলছিলেন। সন্ধ্যা থেকে তার অবস্থা খারাপ হতে থাকে। একপর্যায়ে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। ওখানেই রাতে মারা যান।’

বিজ্ঞাপন

আকাশ বলেন, এক স্বজনের বুকের দুধ দেওয়া হয়েছে। কিন্তু অনেক কান্নাকাটি করছে মেয়েটি।

উল্লেখ্য, চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গু আক্রান্ত হন, দুজনের মৃত্যু হয়। এ বছর মোট আক্রান্ত হন ৭১৪ জন। মারা গেছেন ৯ জন।

আরএমএন/এসকেডি 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডেঙ্গুমৃত্যুমানবিক পোস্টচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা