• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
বিশ্ব ব্যাংকের প্রতিনিধিকে জ্বালানি উপদেষ্টা

বিদ্যুতের দাম বাড়ার পেছনে অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল প্রজেক্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩০
অ+
অ-
বিদ্যুতের দাম বাড়ার পেছনে অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল প্রজেক্ট

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, প্রয়োজনে-অপ্রয়োজনে বিভিন্ন ব্যয়বহুল প্রজেক্টের কারণে বিদুৎ ও জ্বালানি খাতের খরচ ও দাম বেড়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ছাত্র-জনতার রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকার। তাই এ সরকারের ভিত্তি খুব দৃঢ়। সরকার মানুষকে স্বাচ্ছন্দ দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।

আরও পড়ুন

সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার
‘ওয়ান ম্যান আর্মি’ হারুন এখন কোথায়?

বিজ্ঞাপন

জ্বালানি উপদেষ্টা বলেন, গত সরকারের আমলে প্রয়োজনে-অপ্রয়োজনে শত শত প্রজেক্ট হয়েছে। অনেক ব্যয়বহুল প্রজেক্ট হয়েছে কিন্তু সেগুলোর রিটার্নের পরিমাণ খুবই নগণ্য। যা ভ্যালু ফর মানি হয়নি। 

বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরেও একই অবস্থা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সকল কারণে বিদ্যুৎ ও জ্বালানিখাতে খরচ এবং দাম বেড়েছে। অগ্রাধিকার ভিত্তিতে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি পরিমাণ বৃদ্ধি এবং এ ক্ষেত্রে দক্ষতা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমে আসবে।

বক্তব্যে গেইল মার্টিন বলেন, আমরা বর্তমান সরকারের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টার সঙ্গে বাজেট সহায়তার ব্যাপারে আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎখাতে বাজেট সহায়তার প্রাপ্তির ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

বিজ্ঞাপন

সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওএফএ/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সচিবালয়বিশ্বব্যাংক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান

শুক্র-শনিবারেও পেট্রোল পাম্পে সরবরাহ করা হবে জ্বালানি তেল

শুক্র-শনিবারেও পেট্রোল পাম্পে সরবরাহ করা হবে জ্বালানি তেল

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন