• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা শিথিল

পার্বত্য অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৪
অ+
অ-
পার্বত্য অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করা হয়েছে। বৃহস্প‌তিবার (১২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

কনস্যুলার অ্যাফেয়ার্স জানায়, যুক্তরাষ্ট্রের নাগ‌রিক‌দের ভ্রমণের ক্ষে‌ত্রে চতুর্থ তা‌লিকা থে‌কে বাংলাদেশকে তৃতীয় স্তরে নামিয়ে আনা হয়েছে। চতুর্থ স্তর হ‌চ্ছে- ভ্রমণ করা থে‌কে বিরত থাকা। আর তৃতীয় স্তর হচ্ছে- নাগরিক অস্থিরতা এবং অপরাধ বিবেচনা ক‌রে ভ্রমণ করা যে‌তে পা‌রে।

আরও পড়ুন

ছেলের মৃত্যু নিয়ে ট্রাম্পকে রাজনীতি বন্ধ করতে বললেন এক বাবা
১০-১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর কর‌বেন ডোনাল্ড লু
দেশের ইতিহাসে ‘সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট’ কমালা : ট্রাম্প

তবে সাম্প্রদায়িক সহিংসতা, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকিতে চট্টগ্রাম পার্বত্য এলাকায় খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ও বান্দরবন জেলায় ভ্রমণ এড়িয়ে চলুন। যদিও সহিংস সংঘর্ষ বেশিরভাগই বন্ধ হয়েছে, তবে অবস্থার দ্রুত অবনতি হতে পারে। 

বিজ্ঞাপন

এর আগে ৪ সেপ্টেম্বর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ ২১টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানায়। সে অনুযায়ী  মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়।

এনআই/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান