বিজ্ঞাপন

ড. ইউনূসের নেতৃত্বে জুলাই ফাউন্ডেশন, সেক্রেটারি মুগ্ধর জমজ ভাই

ড. ইউনূসের নেতৃত্বে জুলাই ফাউন্ডেশন, সেক্রেটারি মুগ্ধর জমজ ভাই

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সেক্রেটারি (সম্পাদক) করে গঠন করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

ড. ইউনূসের নেতৃত্বে জুলাই ফাউন্ডেশন, সেক্রেটারি মুগ্ধর জমজ ভাই

তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটার নিবন্ধন করা হয়েছে। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ফাউন্ডেশনের সভাপতি। আর সেক্রেটারি (সম্পাদক) হচ্ছেন মীর মাহবুবুর রহমান, তিনি শহীদ মুগ্ধর জমজ ভাই।

তিনি আরও জানান, কাজী ওয়াকার আহমেদ হচ্ছেন ফাউন্ডেশনের কোষাধ্যক। দক্ষতার জন্য তাকে এই পেশায় রাখা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে আছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নূরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। এছাড়াও এতে আরও ১৪ জন সাধারণ সদস্য যোগ হবেন।

এসএইচআর/এমজে