বিজ্ঞাপন

তদবির-আবদার নিয়ে ক্ষোভ ঝাড়লেন উপদেষ্টা আসিফ

তদবির-আবদার নিয়ে ক্ষোভ ঝাড়লেন উপদেষ্টা আসিফ

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো নানা তদবির-আবদার নিয়ে ক্ষোভ ঝেড়েছেন ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

তিনি বলেন, এখন প্রতিদিন অন্তত ৫০ জন আমার সঙ্গে দেখা করতে আসেন, এর মধ্যে ৪৮ জনেরই নানা তদবির থাকে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

dhakapost

আসিফ মাহমুদ বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলাম ব্যক্তিগত তদবির-আবদার নিয়ে কেউ আসবেন না। এখনও প্রতিদিন যদি ৫০ জন দেখা করতে আসেন, তার মধ্যে ৪৮ জনই আসেন নানারকম তদবির নিয়ে। আমাদেরকেও নতুন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়তে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থে ত্যাগের মানসিকতা, কাজ করার মানসিকতা তৈরি করতে হবে শহীদদের স্পিরিটকে ধারণ করে।

উপদেষ্টা আরও বলেন, দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে আপনার প্রস্তাবনা, কেমন বাংলাদেশ চান তা জানান। সংস্কারের কমিশনগুলোকে সহযোগিতা করুন। আমরা যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সেখানে কীভাবে ইতিবাচক সংস্কার করা যায় সে পরামর্শ দিন। 

টিআই/এসকেডি

বিজ্ঞাপন