• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে প্রয়াত এমপির কবরে ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫১
অ+
অ-
চট্টগ্রামে প্রয়াত এমপির কবরে ভাঙচুর-অগ্নিসংযোগ

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের প্রয়াত সংসদ সদস্য (এমপি) মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলীর গ্রামে এ ঘটনা ঘটে। 

মইন উদ্দিন খান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক কার্যকরী সভাপতি ছিলেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়নে নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ থেকে নির্বাচিত হন তিনি।

আরও পড়ুন

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, ভর্তি ৮৭২

বিজ্ঞাপন

সংসদ সদস্য থাকাকালীন সময়ে ২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা যান। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর আজ (মঙ্গলবার) আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ মইন উদ্দিন খানের কবরে হামলার ঘটনা ঘটে। 

মঙ্গলবারের ঘটনায় মইন উদ্দিনের খানের স্ত্রী সেলিনা খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন, কতিপয় সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে মইন উদ্দীন খান বাদলের পৈতৃক ভিটার কবরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। ...এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না।

বিজ্ঞাপন

সেলিনা খান ছাড়াও ফেসবুকে একাধিক ব্যক্তি মইন উদ্দিন খানের কবরে হামলা ও অগ্নিসংযোগের ছবি-ভিডিও শেয়ার করেন। 

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, দুর্বৃত্তরা প্রয়াত সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে। ঘটনাস্থলে গিয়ে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তার তদন্ত চলছে।

এমআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার