• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
কর্মীদের মারধর

টোল প্লাজার ব্যারিয়ার ভেঙে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দিল পিকআপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৬
অ+
অ-
টোল প্লাজার ব্যারিয়ার ভেঙে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দিল পিকআপ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার কর্মীদের মারধর করে যাত্রীসহ পিকআপ পাড়ি দেওয়ার ঘটনা ঘটেছে। এসময় টোল প্লাজার ব্যারিয়ার ভেঙে ফেলা হয়। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কুড়িল টোল প্লাজায় এ ঘটনা ঘটে।

সিসিটিভির ফুটেজ দেখা যায়, ৯টা ৪৫ মিনিটের দিকে একটি মাঝারি সাইজের পিকআপ এসে থামে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল টোল প্লাজায়। পিকআপ বোঝাই ছিল মানুষ। পিকআপে অতিরিক্ত মানুষ দেখে প্লাজার কাউন্টার ম্যান টোল নিতে অস্বীকৃতি জানান।

আরও পড়ুন

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ
দেড় বছরের ম্যাজিকে প্রতিমন্ত্রী, মোহাম্মদ এ আরাফাত এখন কোথায়?

বিজ্ঞাপন

এরপর তাদের একজনকে টোল প্লাজার ব্যারিয়ার ভেঙে ফেলতে দেখা যায়। এরপর কিছু মানুষ পিকআপ থেকে নেমে অতর্কিতভাবে প্লাজায় থাকা কর্মীদের মারধর করেন। পরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঊর্ধ্বতন একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, আমাদের এক্সপ্রেসওয়েতে পিকআপে মানুষ নিয়ে চলাচলের কোনও সুযোগ নেই। সকালে একদল মানুষ এসে যেতে চাইলে আমাদের কর্মীরা তাদের বাধা দেয়। কিন্তু তারা উত্তেজিত হয়ে আমাদের কর্মীদের আঘাত করে টোল প্লাজার ব্যারিয়ার ভেঙে চলে যায়। 

তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা পুলিশ ও এসবিকে জানিয়েছি। এই বিষয়ে তারা পদক্ষেপ নেবেন।

বিজ্ঞাপন

/এমএইচএন/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এলিভেটেড এক্সপ্রেসওয়েরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অতিরিক্ত ভাড়া ঠেকাতে রাতেও বিআরটিএর নজরদারি

অতিরিক্ত ভাড়া ঠেকাতে রাতেও বিআরটিএর নজরদারি

উত্তরার বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

ঈদযাত্রার দ্বিতীয় দিনউত্তরার বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা

ভাটারায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ভাটারায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত