• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

প্রবাসীদের নতুন এনআইডির আবেদন ‘দ্রুত’ নিষ্পত্তির নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২০
অ+
অ-
প্রবাসীদের নতুন এনআইডির আবেদন ‘দ্রুত’ নিষ্পত্তির নির্দেশ

যেসব প্রবাসী নাগরিক অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে আবেদন করেছেন, সেগুলো ‘দ্রুত’ নিষ্পত্তি করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

সংস্থাটির এনআইডি শাখার উপ-পরিচালক মো. তকদির আহমেদ ইতোমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনাটি পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, অনলাইন পোর্টালের মাধ্যমে প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। যেসব প্রবাসীর বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, তাদের আবেদনগুলো কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের অনলাইন অ্যাপ্লিকেশনের এনআরবি মেনুতে পাওয়া যাবে। উপজেলা/থানা/রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদনকৃত ভোটার ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে তদন্ত সম্পন্ন করবেন।

আরও পড়ুন

এনআইডি নিয়ে কর্মকর্তাদের সতর্ক করল ইসি
সারা দেশে বসছে হেল্প ডেস্ক, আরও সহজ হচ্ছে এনআইডি সেবা
ছাপানো হলেও ৭২ লাখ স্মার্ট কার্ড বিতরণ করেনি ইসি

বিজ্ঞাপন

উপজেলা/থানা নির্বাচন অফিসাররা যেসব আবেদনে ডকুমেন্ট সংযুক্ত আছে শুধু সেসব আবেদনের সরেজমিনে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন আপলোড করে অনুমোদন বা বাতিল করবেন।

এসআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এনআইডিনির্বাচন কমিশনবাংলাদেশপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না