• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কারাগার থেকে পালিয়ে যাওয়া দণ্ডপ্রাপ্ত ২ কয়েদি গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৩
অ+
অ-
কারাগার থেকে পালিয়ে যাওয়া দণ্ডপ্রাপ্ত ২ কয়েদি গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয়  কারাগার ও শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান,  শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে ছিলেন ধর্ষণ মামলার ৩০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি আহম্মদ আলী। গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

অন্যদিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন বিডিআর বিদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিপাহী মো. সাইফুল ইসলাম। মঙ্গলবার রাতে যশোর থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

জেইউ/এসকেডি 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারর‌্যাব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪