• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

দুই সেনাসদস্যকে আটকে মারধর, যুবদলের ১০ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৭
অ+
অ-
দুই সেনাসদস্যকে আটকে মারধর, যুবদলের ১০ জনের নামে মামলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সেনাবাহিনীর দুই সদস্যকে আটকে মারধর করার অভিযোগে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বাদী হয়ে মামলাটি করেন। এতে রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ জসিম ও তার ছোট ভাই মো. পারভেজসহ ১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের সবাই যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। 

পুলিশ জানায়, এ ঘটনায় ইতোমধ্যে পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 

আরও পড়ুন

রেমিট্যান্সের প্রভাবে বেড়েছে রিজার্ভ

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড রোয়াজারহাট বাজার এলাকায় একটি দোকানে অস্ত্র ও গোলাবারুদ মজুতের খবর পেয়ে তথ্য সংগ্রহের জন্য যান সেনাবাহিনীর দুই সদস্য। এসময় তাদের সঙ্গে তর্কে জড়ায় অভিযুক্তরা। একপর্যায়ে সেনাবাহিনীর দুই সদস্যকে আটকে রেখে মারধর করা হয়। পরবর্তীতে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হেজবুর নোমান ঢাকা পোস্টকে বলেন, দুই সেনাসদস্যের ওপর হামলা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ সেনাবাহিনীমামলাচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা