• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন, শরীয়তপুর থেকে আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৯
অ+
অ-
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন, শরীয়তপুর থেকে আসামি গ্রেপ্তার

রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত  মো.রুবেল ওরফে ফাডা রুবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শরীয়তপুরের ডামুড্যা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশের একটি দল।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহাখালী সাততলা আদর্শনগরের বাসিন্দা মধু ভান্ডারীকে আঘাত করে হত্যা করে একই এলাকার রুবেল। এ ঘটনায় ওই দিনই বনানী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। হত্যাকাণ্ডের পর শরীয়তপুরের ডামুড্যা থানা এলাকায় আত্মগোপনে ছিলেন রুবেল। হত্যা মামলার অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালায় বনানী থানা পুলিশ। এরপর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

বিজ্ঞাপন

এমএসি/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যাগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Google News
ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক