• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আঙুলের ছাপের সমস্যায় ৫ লাখের বেশি এনআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯
অ+
অ-
আঙুলের ছাপের সমস্যায় ৫ লাখের বেশি এনআইডি

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) আঙুলের ছাপের সমস্যায় ভুগছেন ৫ লাখের বেশি ভোটার। এসব এনআইডির আঙুলের ছাপ একাধিক ভোটারের সঙ্গে মিলে যায় বলে জানা গেছে। যার ফলে এনআইডির মাধ্যমে সেবা নিতে যাওয়া জনসাধারণ নানান ভোগান্তিতে পড়ছেন। তবে এই সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম।

বিজ্ঞাপন

এনআইডি কর্মকর্তারা বলছেন, এমন ঘটনা কয়েক লাখ। এগুলো নিষ্পত্তি করতে অতিরিক্ত তথ্য প্রমাণ দিতে হবে। তবে এক্ষেত্রে নাগরিকের চেয়ে সংশ্লিষ্ট ডাটা এন্ট্রি অপারেটরের দায় বেশি। কেননা ভোটার হওয়ার সময় আঙুলের ছাপ ভালো করে না নেওয়ার কারণেই পরবর্তী সময়ে এমন হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এনআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের সময় যারা ডাটা এন্ট্রি করেন, তারা বেশি ইনপুট দিলে বেশি টাকা পাবেন, সুবিধার কারণে তাড়াহুড়ো করেন। ইসির নির্দেশনা হচ্ছে আঙুলের ছাপ যেন কমপক্ষে ৬০ শতাংশ নেওয়া হয়। কিন্তু তাড়াহুড়োর কারণে অনেকেরই ৬০ শতাংশের কম ছাপ নেওয়া হয়ে যায়। পরে এই ধরনের নাগরিকের আঙুলের ছাপ অন্যদের সঙ্গে মিলে যায়। ফলে বিভিন্ন সেবা পেতে বিড়ম্বনায় পড়েন তারা।

আরও পড়ুন

এনআইডি সেবা গতিশীল রাখতে নতুন নির্দেশনা ইসির
ইসিতে এনআইডি সংশোধনের ৫ লাখ আবেদন
উপজেলা থেকেই যথাযথভাবে এন্ট্রি হচ্ছে না এনআইডি সংশোধন আবেদন

বিজ্ঞাপন

কর্মকর্তারা জানান, বর্তমানে ‘ম্যাচ ফাউন্ড’ এনআইডির সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৪৩টি। আর এগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সিস্টেম ম্যানেজারসহ মাঠ কর্মকর্তাদের লিখিত নির্দেশনা দিয়েছে ইসি সচিব শফিউল আজিম।

নির্দেশনায় তিনি বলেন, ম্যাচ ফাউন্ডের ক্ষেত্রে ব্যক্তি যদি দ্বিতীয়বার ভোটার না হয়ে থাকেন, (False ম্যাচ) সে সব আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা ব্যবস্থা নেবেন। কারিগরি অধিশাখা এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। ম্যাচ ফাউন্ডের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরাসরি উপস্থিত হয়ে ফের আঙুলের ছাপ দিতে হবে। এক্ষেত্রে যে এনআইডির সঙ্গে তার আঙুলের ছাপের শতকরা হার বেশি হবে, সেটিই তার এনআইডি হিসেবে প্রমাণিত ধরা হয়।

এনআইডি সেবা নিয়ে ইসি সচিব শফিউল আজিম বলেন, এখন আমরা এই সেবাটি শতভাগ নির্ভুল করার চেষ্টা করছি। এজন্য মাঠ কর্মকর্তাদের মনিটরিং করারও সিদ্ধান্তও হয়েছে। 

বিজ্ঞাপন

দ্রুততার সঙ্গে এনআইডি সেবা দিতে আন্তরিকতার সঙ্গে সবাইকে কাজ করারও আহ্বান জানান তিনি।

এসআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এনআইডিনির্বাচন কমিশনজনদুর্ভোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না