• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

  1. জাতীয়

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১ অক্টোবর ২০২৪, ০৭:১৬
অ+
অ-
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়ী থানার রসুলপুর এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় রাসেল শিকদার (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই যুবকের গুলিস্তানে একটি জুতার দোকান ছিল।

বিজ্ঞাপন

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই রুবেল শিকদার বলেন, আমার ভাই দুই দিন আগে স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী হৃদয়, হাসিব, পিয়াস, রমজান ও নাঈমকে রসুলপুর এলাকায় ছিনতাই করতে নিষেধ করে এবং তাদের কয়েকজনকে মারধর করে। পরে সন্ধ্যায় তারা আমার ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় সিফাত নামে আরও একজনকে কুপিয়ে জখম করে। পরে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই। আহত সিফাত যাত্রাবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, আমরা দক্ষিণ কুতুবালীতে ভাড়া বাসায় থাকি। আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায়। আমার বাবার নাম মৃত আসলাম সিকদার। আমার ভাইয়ের তিন বছরের একটি মেয়ে রয়েছে।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিরাজধানীর খবরডিএমসিহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

চোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিচোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

আনসার-ভিডিপির ২৯ হাজার সদস্যকে ঈদ উপহার

ঈদ আনন্দ ভাগাভাগিআনসার-ভিডিপির ২৯ হাজার সদস্যকে ঈদ উপহার

৩৮ বছরে পদার্পণ করলো শেল্‌টেক্‌

৩৮ বছরে পদার্পণ করলো শেল্‌টেক্‌