• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

গ্যাসকূপ খনন ও অনুসন্ধানে কাটবে জ্বালানি সংকট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর ২০২৪, ১৮:০৬
অ+
অ-
গ্যাসকূপ খনন ও অনুসন্ধানে কাটবে জ্বালানি সংকট
ফাইল ছবি

কূপ খনন ও অনুসন্ধান সহজ হলে জ্বালানি সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ২০২৫ সালের মধ্যে আরও ৩৫টি গ্যাসকূপ খনন করা হবে। এর মধ্যে ১১টি খনন করবে বাংলাদেশ পেট্রোলিয়ম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। বাকি ২৪টি হবে উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে।

আরও পড়ুন

সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে : আসিফ নজরুল
ডিসি নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ : তদন্তে ৩ উপদেষ্টা

বিজ্ঞাপন

মুহাম্মদ ফাওজুল কবির বলেন, ২০২৫-২৮ সালের পরিকল্পনায় সবমিলিয়ে ১০০টি কূপ খনন করা হবে। এর মধ্যে মোট ৪৩টি খনন করবে বাপেক্স।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে জ্বালানির বিশ্ববাজারে সৃষ্ট অস্থিরতা নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান উপদেষ্টা।

কূপ খনন ও অনুসন্ধান সহজ হলে জ্বালানি সংকট কেটে যাবে জানিয়ে তিনি বলেন, প্রকল্পের মেয়াদ বাড়ানোর পক্ষে না জ্বালানি মন্ত্রণালয়। সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে না পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ওএফএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সচিবালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশ

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান