বিজ্ঞাপন

আইপি ক্যামেরা দিয়ে তদারক করা হবে পূজামণ্ডপগুলো

আইপি ক্যামেরা দিয়ে তদারক করা হবে পূজামণ্ডপগুলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সারা দেশের পূজামণ্ডপগুলো আইপি ক্যামেরার (ইন্টারনেট প্রটোকল ক্যামেরা) মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানা থেকে তদারক করা হবে। 

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক বিফ্রিংয়ে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। 

অপূর্ব জাহাঙ্গীর বলেন, সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য জরুরি সেবাসংক্রান্ত হটলাইন ‘৯৯৯’–এ বিশেষ দল কাজ করবে। পুলিশ ও র‍্যাবের টহল থাকবে এবং গোয়েন্দা সংস্থার বিশেষ দল কাজ করবে।

সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

এদিকে, বুধবার (৯ অক্টোবর) সকাল ৬টায় বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীপূজা শুরু হয়েছে। এছাড়া মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে চণ্ডীপাঠ।

জেডএস

বিজ্ঞাপন