• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নন-ক্যাডার সহকারী সচিব পদে ১০ কর্মকর্তার পদোন্নতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ অক্টোবর ২০২৪, ২৩:৫৪
অ+
অ-
নন-ক্যাডার সহকারী সচিব পদে ১০ কর্মকর্তার পদোন্নতি

নন-ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১০ জন প্রশাসনিক কর্মকর্তা (এও)।

বিজ্ঞাপন

সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাদের পদোন্নতি দিয়ে বুধবার (৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

ক্যাডার বহির্ভূত সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়া প্রশাসনিক কর্মকর্তারা হলেন– কৃষি মন্ত্রণালয়ের মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, পরিকল্পনা বিভাগের ছাবিনা ইয়াছমিন ও মুহাম্মদ সাইফুল আলম সিদ্দিকী, স্বাস্থ্যসেবা বিভাগের মোহাম্মদ ইসমাইল ও জাফর আহমেদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাজহারুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আবুল হাসেম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ কে ব্রোহী মিঞা, অর্থ বিভাগের মোহাম্মদ আবদুল্লা আল মামুন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মো. মনজুরুল ইসলাম।

আরও পড়ুন

ভোক্তা অধিকার ও জাতীয় জাদুঘরে নতুন মহাপরিচালক
নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো। নিয়মানুযায়ী পরে তাদের পদায়ন করা হবে।

জাতীয় বেতন-স্কেল, ২০১৫ অনুযায়ী তারা নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এসএইচআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়পদোন্নতিসরকারঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

ঈদের ছুটিমাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

৫ জেলায় নতুন ডিসি

৫ জেলায় নতুন ডিসি

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি অফিসে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী