• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

শিগগিরই বিদায় নেবে মৌসুমি বায়ু, বৃষ্টি কমবে কবে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৪, ১১:৩৫
অ+
অ-
শিগগিরই বিদায় নেবে মৌসুমি বায়ু, বৃষ্টি কমবে কবে?

মৌসুমি বায়ু ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। একইসঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। খুব শিগগিরই সারা দেশ থেকে দক্ষিণপশ্চিমের মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। এর আগ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন

১৫ অঞ্চলে সতর্কতা, বজ্রবৃষ্টিসহ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
রাতে ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্র-বৃষ্টির আভাস
সব বিভাগেই বৃষ্টির আভাস

বিজ্ঞাপন

বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারও (১২ অক্টোবর)। এ দিন সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরদিন রোববার (১৩ অক্টোবর) দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওইদিন রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অপরদিকে, গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৬টা আজ সকাল ৬টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে। যার পরিমাণ যথাক্রমে ২৪ মিলিমিটার এবং ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।। আর এই সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা বিভাগের মংলায় ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

আরএইচটি/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বৃষ্টিআবহাওয়ার খবরআগামীকালের আবহাওয়াআজকের তাপমাত্রা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, শত হেক্টর জমিতে জমেছে পানি

জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, শত হেক্টর জমিতে জমেছে পানি

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

বগুড়ায় ৫ বছরে মরিচের আবাদ কমল ১ হাজার হেক্টর

বগুড়ায় ৫ বছরে মরিচের আবাদ কমল ১ হাজার হেক্টর