• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

‘বন্ধু কেমন আছো’ বলেই ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মীকে হত‍্যা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৪, ১৬:১১
অ+
অ-
‘বন্ধু কেমন আছো’ বলেই ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মীকে হত‍্যা

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় রবিউল ইসলাম (৩৫) নামে এক নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে বারোটার দিকে চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন নুরবানু বলেন, আমার ভাই মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে নিরাপত্তাকর্মীর কাজ করে। গত বুধবার রাতে মোবাইল ছিনতাই করার সময় রবিউল ওই ছিনতাইকারীকে তাড়া করে। পরদিন রাতে ওই ছিনতাইকারীর রবিউলের সঙ্গে দেখা হলে— বন্ধু কেমন আছো বলে আমার ভাইয়ের বুকে, পিঠে ও হাতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

দীপ্ত টিভির কর্মকর্তাকে হত্যার ঘটনা নিয়ে যা জানাল পুলিশ
পূজা উদযাপন কমিটির নেতার অনুরোধেই মণ্ডপে যান শিল্পীরা : পুলিশ

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা থানার বালাগ্রামে। রবিউল মোহাম্মদপুরে একটি বাসায় থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢাকা উদ্যান এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান হাউজিং, নবীনগর হাউজিং, একতা হাউজিং ও তুরাগ হাউজিং এলাকায় দিনে দুপুরেই ছিনতাইয়ে ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, এই এলাকায় হিন্দু বিজয়, কালিয়া, ডিবজল, বুলেট, বাবুসহ একাধিক ছিনতাইকারী গ্রুপ রয়েছে। বিভিন্ন সময় ঢাকা উদ্যানের ৫ নম্বর রোডের ডি-ব্লকে একটি বাড়িতে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র সংরক্ষণ করে রাখে। আগে ছিনতাইকারীরা গোপনে থাকলেও এখন ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। স্থানীয় কেউ তাদের ভয়ে মুখ খুলতে চান না।

বিজ্ঞাপন

নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত‍্যার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান। তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় পরিবারে পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে। 
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এসএএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছিনতাইরাজধানীর খবরডিএমসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা