• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

এনআইডিতে দুর্নীতির অভিযোগ পেলেই ফৌজদারি মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৪, ১৭:৩৮
অ+
অ-
এনআইডিতে দুর্নীতির অভিযোগ পেলেই ফৌজদারি মামলা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতি করলে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় মামলার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

ইসি কর্মকর্তারা জানিয়েছে, বিভাগীয় মামলায় অনেকে গা করছেন না, তাই মাঠ পর্যায়ে অনিয়ম কমছে না। ফলে অনিয়ম, দুর্নীতি ঠেকাতে এবার ফৌজদারি মামলা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার নির্দেশনাটি পাঠিয়েছেন। 

এতে উল্লেখ করা হয়েছে, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া, প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিদিন যথাসময়ে অফিসে উপস্থিত হতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো অবস্থাতেই কর্মস্থল ত্যাগ করা যাবে না। 

অন্যদিকে, 'ক' ক্যাটাগরির আবেদনগুলো দ্রুত নিষ্পন্ন করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে প্রতিবেদন দাখিল করতে হবে। 

এছাড়া, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন সেবা সংক্রান্ত অনিষ্পন্ন আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা/পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

এসআর/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এনআইডিমামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা