• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

সাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৪, ১২:৩০
অ+
অ-
সাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা নেই
ফাইল ছবি

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

বিজ্ঞাপন

তিনি বলেন, নিম্নচাপটি গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনাও খুব কম। আর ঘূর্ণিঝড় হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। এই নিম্নচাপটির প্রভাব বাংলাদেশে সেভাবে পড়বে না। তবে এটি যেখানে অবস্থান করছে, সে এলাকায় বৃষ্টিপাত হবে। বাংলাদেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

আবহাওয়া পূর্বাভাস নিয়ে এ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন

সাগরে নিম্নচাপ, বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত
বাতাসে শীতের আবহ, কমতে পারে তাপমাত্রা
তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যেমন থাকবেন আবহাওয়া

রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১৮ অক্টোবর) যেমন থাকবে আবহাওয়া

বিজ্ঞাপন

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া আগামী পাঁচ দিনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

এসআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আবহাওয়ার খবরআগামীকালের আবহাওয়াবৃষ্টিআজকের তাপমাত্রা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

টানা পাঁচদিন বৃষ্টিতে ভিজতে পারে দেশ

টানা পাঁচদিন বৃষ্টিতে ভিজতে পারে দেশ

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত